Help Center

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

আমাদের সার্ভিস, কোর্স ও কর্পোরেট ট্রেনিং সম্পর্কিত সাধারণ বিষয়গুলোর সমাধান এখানে পেয়ে যাবেন।

AI Institute Bangladesh কীভাবে ট্রেনিং পরিচালনা করে?

আমরা প্রধানত ৩টি মাধ্যমে প্রশিক্ষণ পরিচালনা করে থাকি:

  • On-Premises Corporate Training: সরাসরি আপনার অফিস বা প্রতিষ্ঠানে আমাদের ট্রেইনার উপস্থিত হয়ে ইন-হাউস সেশন গ্রহণ করেন।
  • Interactive Workshops: নির্দিষ্ট মেয়াদী (১, ২ বা ৩ দিন) নিবিড় প্র্যাকটিক্যাল সেশন।
  • Live Online Masterclasses: দূরবর্তী শিক্ষার্থী বা রিমোট টিমের জন্য ইন্টারেক্টিভ অনলাইন ট্রেনিং।
কর্পোরেট ট্রেনিংয়ের জন্য প্রোপোজাল (Proposal) কীভাবে পাব?

আমাদের 'Corporate Services' পেজ থেকে সরাসরি অনুরোধ পাঠাতে পারেন অথবা আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন উল্লেখ করে আমাদের corporate@aiinstitute.bd ইমেইলে মেসেজ পাঠাতে পারেন। আমাদের টিম ২৪ ঘণ্টার মধ্যে আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজড কারিকুলাম ও প্রাইসিং প্রোপোজাল পাঠাবে।

কোর্স বা ট্রেনিং সম্পন্ন করার পর কি সার্টিফিকেট দেওয়া হয়?

হ্যাঁ, সফলভাবে ওয়ার্কশপ বা ট্রেনিং সেশন সম্পন্ন করার পর প্রত্যেক অংশগ্রহণকারীকে AI Institute Bangladesh-এর স্বীকৃত 'Certificate of Completion' প্রদান করা হয়। এছাড়া কর্পোরেট পার্টনারদের জন্য প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটও প্রদান করা হয়।

ট্রেনিং নেওয়ার জন্য কি পূর্ব অভিজ্ঞতা বা কোডিং জানা আবশ্যক?

না, একদমই প্রয়োজন নেই! আমাদের মৌলিক ও প্র্যাকটিক্যাল কোর্সগুলো এমনভাবে সাজানো যাতে যেকোনো ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি বা কর্পোরেট কর্মকর্তা খুব সহজেই AI টুলসগুলোর ব্যবহার শিখতে ও দৈনন্দিন কাজে প্রয়োগ করতে পারেন।

পেমেন্ট মাধ্যমসমূহ এবং টাকা ফেরতের নীতি কী?

আমরা bKash, Nagad, ব্যাংক ট্রান্সফার এবং যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি। ট্রেনিং শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে রেজিস্ট্রেশন বাতিল করলে শর্তসাপেক্ষে রিফান্ড সুবিধা রয়েছে। বিস্তারিত জানতে আমাদের Refund Policy পেজ দেখুন।

আমরা কি আমাদের প্রতিষ্ঠানের বিশেষ প্রজেক্টের জন্য কাস্টমাইজড ট্রেনিং পেতে পারি?

অবশ্যই। আপনার প্রতিষ্ঠানের HR, Marketing, Operations বা Specific Department-এর কাজের ধরন অনুযায়ী আমরা কাস্টমাইজড কারিকুলাম ও কেস-স্টাডি তৈরি করে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে থাকি।

আপনার প্রশ্নের উত্তর এখানে খুঁজে পাননি?

যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের টিম আপনাকে সাহায্য করতে প্রস্তুত।

যোগাযোগ করুন